× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বরিশালের পথে তারেক রহমান
বরিশালের পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে রওনা হয়েছেন। বরিশালের পথে তারেক রহমান

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফর উপলক্ষে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, পায়রা বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং কুয়াকাটা সমুদ্রসৈকতের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নে এ সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা ও মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় নগরের বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..