× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

বরিশাল প্রতিনিধি

বরিশালের ইলিশ মোকামে ভোক্তার অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে ইলিশ রপ্তানির কারণে বাজারে দাম বৃদ্ধির খবরে বরিশাল নগরীর সবচেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে বুধবার দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে মৎস্য পাইকারী ও খুচরা বিক্রেতাদের সর্তক করা হয়েছে।

পাশাপাশি খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সেজন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন, অভিযানে ইলিশের দামে কোন অসংগতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

অপরদিকে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, ইলিশের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলেও তারা উল্লেখ করেন। বাজারে এক কেজির ইলিশ প্রতি মন ৬৮ হাজার, ১২শ’ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..