× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
লঞ্চে অগ্নিকান্ড

মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এমভি সায়মুন-১ লঞ্চে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও লঞ্চটির কিছু অংশ পুড়ে গেছে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, গভীর রাতে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ইঞ্জিন ব্যতীত আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..