× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

রুপন কর অজিত

বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ! 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত

বরিশালে গণপূর্ত বিভাগে কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ১৪নং কাউন্সিলর এর বিরুদ্ধে। অবৈধভাবে অফিসের মালামাল নিয়ে যেতে বাধা দেওয়াই এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত (১জানুয়ারি) সোমবার গণপূর্ত ভবনের কনফারেন্স রুমের কাজের পুরাতন মালমাল নিতে আসেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশ। তখন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী মোহাম্মদ ওমর ফারুক এতে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন পলাশ। এক পর্যায়ে কাউন্সিল ও তার সহযোগীরা ওমর ফারুকের গায়ে হাত তোলেন। এসময় উপ-সহকারী প্রকৌশলী রফিকুল সহ তিন জনের বাধা দিতে গেলে তাদের  উপরও চড়াও হয়ে তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর পলাশ ও তার ৮/১০জন সহযোগী।
এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের হিসাব সহকারী মোহাম্মদ ওমর ফারুক বলেন,কাউন্সিল পলাশ এর আগেও পুরতন মালামাল নিয়ে গেছেন। কিন্তু সোমবার আবার নিতে আসলে আমি বাঁধা দেই এতে সে এবং তার সহযোগীরা আমার উপরে চরাও হয়ে উঠে। এক পর্যায় সে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে আমাদের অফিসের অন্যরা তার প্রতিবাদ করায় কাউন্সিল ও তার সহযোগী ৮/১০ জনে মিলে আমাকে মারধর করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা।
এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল আলম জানান, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করি। কেউ যদি সরকারি কাজে বাঁধা দেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এদিকে এই ঘটনা উপযুক্ত বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) কর্মবিরতি পালন করছেন বরিশাল গণপূর্ত বিভাগের কর্মচারীরা।


এ ক্যটাগরির আরো খবর..