× Banner
সর্বশেষ
সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় পৌনে ৬ কোটি টাকার অনুদান মাদারীপুরে ঈদ আর গ্রীষ্মের ছুটিতে ৭দিন পাঠদান করতে চিঠি দিল জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমলোচনার মুখে প্রত্যাহার আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না -ধর্মমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-১ আসন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন সোবহান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
বরিশাল-১ আসন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে চমক সৃষ্টি করা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসারের কাছে কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এরপূর্বে নির্বাচনের আনুষ্ঠানিকতায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী দাবি করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়।
নিজ সংসদীয় এলাকার ব্যাপক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলেও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করবো, না হলেও করবো।
বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার।


এ ক্যটাগরির আরো খবর..