× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বরিশাল নগরীর সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় জসিম এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন জসিম আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নগরীর সাগরদী এলাকার বাসিন্দা হাজী মো. শুক্কুর আলী হাওলাদারের ছেলে জসিম উদ্দিন ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহচর ছিলেন জসিম উদ্দিন। তার (হিরন) মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে জসিম দলীয় কর্মকান্ড চালিয়ে আসছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..