× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বরিশাল জেলায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৪ ইউপি চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/UP-Election-Barishal.jpg

ব‌রিশাল বিভা‌গের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়‌ন। ব‌রিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ১৪ ইউনিয়‌নের চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। যারা সবাই আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী।

বুধবার (২৪ মার্চ) রা‌তে ব‌রিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা যায়।

নির্বা‌চিত চেয়ারম্যান প্রার্থীরা হ‌লেন- উজিরপুর উপ‌জেলার শোলক ইউনিয়‌নের আব্দুল হা‌লিম সরদার, মুলাদী উপ‌জেলার সদর ইউনিয়‌নের কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিড়া ইউনিয়‌নের গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলাড়া ইউনিয়‌নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়‌নের নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউনিয়‌নের আব্দুর রাজ্জাক, বাটা‌জোর ইউনিয়‌নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়‌নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলায় বিশারকা‌ন্দি ইউ‌নিয়নে সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়‌নের শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউ‌নিয়‌নে মো. সি‌দ্দিকুর রহমান, সদর ইউ‌নিয়‌নে আব্দুল জ‌লিল ঘরামী, উদয়কা‌ঠি ইউনিয়‌নের রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউনিয়‌নের আওয়ামী লী‌গের গোলাম মো‌র্শেদ।

ব‌রিশাল বিভা‌গের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়‌ন। এর ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়‌নে। যার ম‌ধ্যে ২১‌টিতে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোটগ্রহণ হ‌বে। এর ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় চেয়ারম্যান প‌দে একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। বুধবার আরও আট ইউনিয়‌নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে র‌য়ে‌ছেন।

এদিকে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ ওয়া‌র্ডে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একই সঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী কর‌বেন নির্বাচ‌নে এবং এর ম‌ধ্যে দু’জন প্রার্থী নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।


এ ক্যটাগরির আরো খবর..