বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের অর্থ দিবে তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের অর্থ দিবে তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের কর্মকর্তা কর্মচারীরা। আজ এ তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

উপদেষ্টা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে পৃথক আলোচনার সময় কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।

উত্তোলিত অর্থ উপদেষ্টার নিকট আগামী ২৫ আগস্ট হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।