× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

বন্ধু দাবি করা রাষ্ট্রটি বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে -চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
enamur rahman

দুপুর ১২টায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেন। এই কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে বলে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশে চীন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি লি জিয়ান, ল্যাং ল্যাং ও জিং চ্যান। ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের আসল বন্ধু কে? জনগণই তা বলবে। যেকোনও সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে।’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আজ বুধবার (১১ অক্টোবর) ঢাকার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ‘গত ২৩ আগস্ট আমাদের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। চীন সেখানে ঘোষণা করে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে চীন বাংলাদেশকে ৩.৫ মিলিয়ন ডলারের সহযোগিতা করবে। আমরা আজকে এই সহযোগিতার প্রথম চালান মন্ত্রীর প্রতিষ্ঠানে দিয়েছি। আগামী সপ্তাহে আরও আসবে। আমি আবারও বলতে চাই, এই সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে। আমরা বাংলাদেশের লড়াইয়ের সঙ্গে আছি।’

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ইতিমধ্যে তারা (যুক্তরাষ্ট্র) একতরফা ভিসা বিধি-নিষেধ আরোপ করছে। এমনকি বাংলাদেশের জনগণের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বলা হচ্ছে। একটি বিশেষ বিদেশি রাষ্ট্র নিজেকে বাংলাদেশের বন্ধু বলে দাবি করে। ওই রাষ্ট্রটি বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলেই যাচ্ছে। কে বাংলাদেশের আসল বন্ধু আর কে বন্ধুত্বের নামে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনের অজুহাতে হস্তক্ষেপ করে তা বাংলাদেশিরাই জানে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এ কথা বলেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনো হস্তক্ষেপ করে না। আমরা বরং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো সফল হতে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নয়নে সহযোগিতা করতে চাই। আমরা বন্ধু। আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম। যখনই সংকট হয়েছে, চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিন বছর আগে কোভিড-১৯ মহামারির সময় চীন বাংলাদেশকে সহযোগিতা করেছে। বাংলাদেশ বর্তমানে ডেঙ্গুর খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে চীনের অবশ্যই তাদের জন্য কিছু করা উচিত। এ জন্য আমরা এই ডিভাইস দিয়েছি। এটি দিয়ে ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। যাতে পরিস্থিতি উন্নতি করা যায়।’

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, নিয়ন্ত্রণহীন চীনের প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির প্রতি কৌশলগত চ্যালেঞ্জ ছুড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..