× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

বনানীতে স্বজনদের কবর জিয়ারত করেছেন বঙ্গবন্ধুর দুই কন্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
স্বজনদের কবর জিয়ারত

১৯৭৫ সালের ১৫ আগস্ট দুস্কৃতদের হাতে বঙ্গবন্ধুসহ ১৮জন নিহত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবর দেওয়া হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর বাকি পরিবারের ১৭ সদস্যদের কবর দেওয়া হয় বনানী কবরস্থানে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বনানীতে স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

আজ বুধবার (৪ মে) সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, কবর জিয়ারত করতে সকালে প্রধানমন্ত্রী ও তার বোন বনানী কবরস্থানে আসেন ও প্রয়াত স্বজনদের জন্য দোয়া করেন। দোয়া শেষে শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..