× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০২৪
weather
Sea wave during storm in the Atlantic ocean.

বঙ্গোপসাগরে দুদিন পর একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা। তবে বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াচ বলছে।

আজ ২০মে সোমবার আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “বুধবার বিকাল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোনদিকে যাবে৷”

সোমবার সকালের আবহাওয়ার বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রোববার বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ওঠে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়, যা ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে চলে। এরপর ঝড়-বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমে আসায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছিল।

নতুন করে তাপপ্রবাহ শুরু হয় ১৩ মে থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; পরে ধীরে ধীরে বাড়তে থাকে বিস্তার৷ গত বৃহস্পতিবার তাপপ্রবাহ সারা দেশে ছড়িয়ে পড়ে।

মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..