× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: বার্বুচি নিখোঁজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
বার্বুচি নিখোঁজ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ওই সময় ২০ জেলে জীবিত উদ্ধার হলেও আব্দুর রহমান (৫০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।  নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের  ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে ট্রলারের বাবুর্চি ছিল।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। তিনি বলেন, গত তিনদিন আগে ২১ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান তারা। বৃহস্পতিবার সকালের দিকে সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিলেন। তীরে আসার পথে সকালে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝি মাল্লা সাঁতার কেটে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে উঠে। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারে নি। তাকে সহ ট্রলারটি একেবারে ডুবে যায়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ জেলেকে উদ্বারের বিষয়ে কোষ্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত হয়েছে। জীবিত উদ্বার হওয়া জেলেদের চিকিৎসার দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..