× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় রচনা প্রতিযোগিতার সময় বাড়লো ২৫ দিন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনার্স, ডিগ্রি, মেডিকেল, ফাজিল ও কওমি মাদরাসার ফজিলতের(মেশকাত) পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে “বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা” শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতাটির সময় বাড়লো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত রচনা প্রতিযোগিতাটি ৫ আগস্ট হতে শুরু হয়ে ৫ সেপ্টম্বর-২০১৯ পর্যন্ত চলার কথা ছিল। এখন এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করায় আরো ২৫ দিন সময় বাড়লো। সাথে সাথে বেড়েছে পুরস্কারের ধরণ ও সংখ্যাও।

৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছিল স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিডেট, আজাদ ট্রেড ইন্টারনাশনাল ও ইয়ুথ বাংলা কার্চারাল ফোরাম মালয়েশিয়া শাখার সহযোগিতায় প্রথম পুরস্কার ৫০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা, তৃতীয় পুরস্কার ২০০০ টাকা, চতুর্থ পুরস্কার (৫টি) ১০০০ টাকা ও পঞ্চম পুরস্কার ৫০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী।

সেটি পরিবর্তন করে প্রথম পুরস্কার স্বর্ণপদক, দ্বিতীয় পুরস্কার রোপ্যপদক, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জপদক, চতুর্থ পুরস্কার (২টি) ১০০০ টাকা ও পঞ্চম পুরস্কার ১০০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী: (১) দেশ-বিদেশে অনার্স, ডিগ্রি, মেডিকেল, ফাজিল, কওমি মাদরাসার ফজিলত(মেশকাত) এবং মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে (২) শিক্ষাব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা ও কার্যক্রম কি ছিল সে বিষয়ে ২০০০ শব্দের মধ্যে রচনাটি লেখে কম্পোজ করে পাঠাতে হবে (৩) ৫ আগস্ট হতে ৩০ সেপ্টেম্বর-২০১৯ মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য অথবা রেজিস্ট্রার/ডিন/বিভাগীয় প্রধান/প্রিন্সিপাল দ্বারা সত্যায়িত করে ডাকযোগে পাঠাতে হবে(৪) রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ১০০টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে (৫) রেজিস্ট্রেশন: মারুফ আহমেদ ০১৭০৬৪৫৪২৬০, জীম মণ্ডল ০১৫১৫৬৬৯৭২৬।


এ ক্যটাগরির আরো খবর..