× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে দেশকে একটি ভিত্তি দিয়েছেন – নৌপরিবহন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে দেশকে একটি ভিত্তি দিয়েছেন - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে দেশকে একটি ভিত্তি দিয়েছেন। অল্পদিনের মধ‍্যে শাসনতন্ত্র দিয়েছেন। আইন, বিধি-বিধান দিয়ে বাংলাদেশের পথচলা তৈরি করেছেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় মতিঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইসলামী ব‍্যাংক বাংলাদেশ লিমিটেড এর ‘বঙ্গবন্ধু পরিষদ’  ইউনিট এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা দেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল। সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দেশ পরিচালনা শুরু করেছিলেন বঙ্গবন্ধু। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত‍্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত‍্যা করার পর বঙ্গবন্ধুকে নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে নিষিদ্ধ করা হয়েছিল। রাজনীতিকে কলুষিত করা হয়েছিল; লুটেরাদের হাতে রাজনীতি চলে গিয়েছিল-তারপরও বঙ্গবন্ধুকে দমানো যায়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক অঙ্গনে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছিলেন। বঙ্গবন্ধুকে হত‍্যা করে দেশকে অন্ধকারের দিকে নেয়া হয়েছিল। সে জায়গা থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগঠনের সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকীল এমপি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব‍্যাংক শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ।


এ ক্যটাগরির আরো খবর..