× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

বঙ্গবন্ধু সেতুতে ৪৮ ঘন্টায় প্রায় সোয়া চার কোটি টাকা টোল আদায়

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

অলক দাস ॥ বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে রাজধানীর সাথে সংযুক্ত করে।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই সেতুতে গত ৪৮ ঘন্টায় বেশি টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে ৪৮ ঘন্টায় যানবাহন পারাপারের রেকর্ড।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। পরবর্তী ২৪ ঘন্টায় পূর্বের যান চলাচলের রেকর্ড ভেঙ্গে ২৬ হাজারের উপরে যান পারাপার হয়। এতে এই দিন প্রায় সোয়া দুই কোটি টাকা টোল আদায় হয়। এতে গত ৪৮ ঘন্টায় প্রায় সোয়া চার কোটি টাকা টোল আদায়ের রেকর্ড তৈরি হয় বঙ্গবন্ধু সেতুতে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..