× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু নয়, বিলবোর্ড এখন আত্মপ্রচারের লক্ষ্য

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সড়ক পরিবহণ ও  সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিলবোর্ড বাংলাদেশের নতুন উপদ্রব। বিলবোর্ডে বঙ্গবন্ধু উপলক্ষ্য মাত্র, সবার লক্ষ্য আত্মপ্রচার করা। বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর ছবি  ছোট করে দিয়ে নিজের নিজের ছবি বড় বড় করে প্রচার করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে  বেগম বদরুন্নেচ্ছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত  শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাবিনা আক্তার শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবা রহমান, ছাত্রলীগের  কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান  সোহাগ প্রমুখ।

বাংলাদেশ  নেতা উৎপাদনের নতুন  ক্ষেত্র বলে মন্তব্য করে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, সবাই এখন  নেতা, কেউ কর্মী নয়। লিফলেটের ব্যবহার আর নেই। এখন সবাই বিলবোর্ড দিয়েই শুরু করে। একটি বিলবোর্ডে ৪৩ জনের ছবিও েেদখেছি। যাদের অনেকেরই চিনিও না। পৃথিবীর কোনো দেশে এ রকম নজির নেই। বঙ্গবন্ধুর নাম এবং ছবি ব্যবহার করে এ রকম অপকর্ম  থেকে সরে আসলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি।বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করে এবং নতুন নতুন আইডিয়া দিয়ে ছাত্রসমাজকে আকৃষ্ট করার পরামর্শ দিয়ে ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন,  তোমরা নেতার উৎপাদন বন্ধ কর, কর্মী উৎপাদন বাড়াও। তোমরা শিক্ষা নিয়ে কথা বলবে। শিক্ষার সমস্যাগুলো তুলে ধরবে। ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কথা বলবে।


এ ক্যটাগরির আরো খবর..