× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

pid

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ সম্পর্কিত তথ্যের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের বক্তব্য

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
Ministry of Land

(ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২) বেশকিছু গণমাধ্যমে আজ বৃহস্পতিবার ২১ জুলাই, ২০২২ তারিখে প্রকাশিত ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, ২০২২’ সম্পর্কিত সংবাদে উল্লেখ করা “‘সংস্কার’ ক্ষেত্রে পদকের জন্য মনোনীত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান’-মর্মে পরিবেশিত তথ্য সঠিক নয় বলে প্রতীয়মান।

প্রকৃতপক্ষে স্বচ্ছতা ও দক্ষতার সাথে সরকারি সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ভূমি তথ্য ব্যাংক’-এর জন্য ‘সংস্কার’ ক্যাটাগরিতে ‘প্রতিষ্ঠান’ পর্যায়ে ‘ভূমি মন্ত্রণালয়’কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের (২০২১) ৮ই সেপ্টেম্বর ভূমি তথ্য ব্যাংক (ল্যান্ড ডাটা ব্যাংক) উদ্বোধন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গত ১৮ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যায় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-কে পত্রের মাধ্যমে উপর্যুক্ত পদকের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..