× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৭-১৮):   মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে বঙ্গমাতা ফুটবলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল সোমবার সকালে সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের খেলায় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আমঝুপি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ কমরউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..