× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বগুড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় উপচেপড়া ভীড়

admin
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি:  আগেরকার দিনে গ্রাম-বাংলায় ঐহিত্যবাহি খেলা হিসেবে পরিচিত ছিল, হা-ডু-ডু, কানামাছি, গোল্লাছুট, লাঠিখেলাসহ বিভিন্ন মনোমগ্ধুকর খেলা। গ্রামীন চিত্র বিনোদনে সাধারণ মানুষেরা মেতে উঠতো এধরণে খেলাধুলায়। কিন্তু কালের বিবর্তনে এসব খেলা আর চোখে পড়েনা। বর্তমান ডিজিটাল যুগে ফুটবল, ক্রিকেট খেলা জনপ্রিয় হয়ে ওঠায় গ্রাম-বাংলায় এসব খেলার কদর অনেকটাই বিলীনের পথে। তাইতো গ্রাম-বাংলার সেই পুরানো ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে বগুড়ার শেরপুরের গাড়িদহ রাণীনগর গ্রামে হা-ডু-ডু খেলার আয়োজন করে গ্রামের কয়েকজন খেলাপ্রেমী যুবকেরা।

এ খেলার ফাইনাল প্রতিযোগী গত ২২ নভেম্বর শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। তাইতো পুরানোদিনে ঐতিহ্যবাহী খেলা দেখতে এবং মনের খোরাক মেটাতে হাজার হাজার উৎসুক দর্শক ভীড় জমায় খেলার মাঠ অঙ্গনে।

উপজেলার রাণীনগর তারুণ্য ক্লবের আয়োজনে হা-ডু-ডু খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়ীদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. দবির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক সুলতান মাহমুদ, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌস, যুবলীগ নেতা আরিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাড়ীদহ (পুর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, আবু হাসান, মো. শাহীন, আইয়ুব আলী সাজু, আসলাম হোসেন প্রমুখ।খেলায় বোংগা শেখ রাসেল স্মৃতি সংসদ ২-০ পয়েন্টে পারভবানীপুর দলকে পরাজিত করে চাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ইউপি সদস্য আসাদুদৌলা বুলু, নবাব আলী ও আব্দুর রাজ্জাক।

শেষে প্রধান অতিথি বিজয়ী দলের ম্যানেজার কামরুল ইসলামের নিকট প্রথম পুরস্কার হিসেবে একটি ষাড় গরু তুলে দেন। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ বোংগা দলের অধিনায়ক টগরের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয় খেলাটি হাজারও দর্শক মনোমগ্ধুকর পরিবেশে উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..