× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সাবেক কৃতী বক্সারপ্রথিতযশা রেফারি ও অভিজ্ঞ কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেনসৈয়দ মহিউদ্দিন আহমেদ ছিলেন দেশের বক্সিং অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র যার অবদান ক্রীড়াঙ্গন আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় আরো উল্লেখ করেনবাংলাদেশে বক্সিং খেলাকে জনপ্রিয় করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মহিউদ্দিন আহমেদের ভূমিকা ছিল অপরিসীম। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন নাবরং রেফারি ও কোচ হিসেবে তিনি অসংখ্য প্রতিভাবান বক্সার তৈরি করেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে বক্সিং জগতে যে শূন্যতা সৃষ্টি হলোতা সহজে পূরণ হওয়ার নয়।

বক্সিংয়ের প্রতি সৈয়দ মহিউদ্দিন আহমেদের নিবেদন ও একাগ্রতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সবসময় অনুপ্রেরণার উৎ হয়ে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেনতার দেখানো পথ অনুসরণ করে আগামী দিনের বক্সাররা দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে। দেশের ক্রীড়া উন্নয়নে তার এই দীর্ঘ পথচলা এবং ত্যাগ বক্সিং প্রেমীদের হৃদয়ে তাকে অমর করে রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..