× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  কোনো কোনো সময় কিছু গণমাধ্যমে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে সংশ্লিষ্টদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহা।

আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইয়ে করি না। আপনারা আমাকে অনেক ইয়ে করছেন। কিন্তু একটু মিস কোট (ভুলভাবে উদ্ধৃতি দেওয়া) করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি, কিছু ডিসটর্টেট (বিকৃত) ইয়ে করা হয়। এতে আমি, একটু বিবৃতকর অবস্থার মধ্যে পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’

প্রধান বিচারপতি আরো বলেন, নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে তাদের অনেক দায়িত্ব রয়েছে। দলীয় মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিষ্পত্তি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা সংবিধানেই বলা আছে যাতে বঙ্গবন্ধুর স্বাক্ষর রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, কিছু জ্ঞানী ব্যক্তি রয়েছেন প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছেন, এটা বিচার বিভাগের জন্য সুখকর নয়।


এ ক্যটাগরির আরো খবর..