× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বকেয়া বেতনের দাবীতে মাগুরা পৌর কর্মচারিদের ২ দিনের কর্মবিরতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না  মাগুরা প্রতিনিধিঃ  ৫ মাসের বকেয়া বেতন ভাতার দাবীতে  বুধবার থেকে ২দিনব্যাপী কর্মবিরতি পালন করছে মাগুরা পৌর কর্মচারী ইউনিয়ন।

পৌর কর্মচারি ইউনিয়নের  সাধারন সম্পাদক  মো: আব্দুল হান্নান এ বিষয়ে জানান, বিগত ৫ মাস পৌরসভার ১৩৫জন নিয়মিত কর্মচারী ও ৩৫ জন অনিয়মিত  কর্মচারী  বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অথচ মেয়র ও কাউন্সিলরগণ প্রতিমাসে যথারিতি তাদের সম্মানীভাতা পাচ্ছেন। এ বিষয়ে মেয়র কোন পদক্ষেপ গ্রহন করছে না। অনতিবিলম্বে তাদের দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এদিকে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারনে পৌরসভাসহ জেলার বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। শত শত শিশুদের অভিভাবকরা টিকা নিতে এসে ফিরে গেছেন।  এছাড়া একই ধরনের সমস্যায় পড়েছেন পৌন অন্যান্য নাগরিকরা।

এ ব্যাপারে মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর জানান- আর্থিক সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..