× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

বই লিখলেন সঞ্জয়

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্ত যে জেলখানায় বন্দি ছিলেন সেই ইয়েরওয়াড়া জেলে তার সহবন্দীর জীবন কাহিনি নিয়ে বই লিখেছেন তিনি। নিজের লেখা বই সেলুলয়েডে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে সঞ্জয়ের। ছবির নাম হতে চলেছে তুরঙ্গ।

কেরিয়ারের শুরুতেই খলনায়ক তকমা জুড়ে গিয়েছিল তার নামের সঙ্গে। এরপর অনেক পানি গড়িয়ে গিয়েছে তার জীবনে। ধীরে ধীরে খলনায়ক, ভাই তকমা কাটিয়ে গান্ধীবাদী মু্ন্নাভাই পরিচয় পেয়েছেন তিনি। এরপরও অপরাধের সাজা খাটতে তাকে যেতে হয়েছে জেলে। সেখান থেকেই এ বার নতুন পরিচয় নিয়ে বেরোচ্ছেন সঞ্জয়।

এর আগে জেলে স্বাধীনতা দিবস উদযাপনের নাটকের চিত্রনাট্যও লিখেছিলেন সঞ্জয়। যদিও কোনো এক অজ্ঞাত কারণে সে নাটক মঞ্চস্থ হয়নি। জেলে বন্দিদের অভিনয়ও শেখাতেন তিনি। আগামী মাসেই জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..