× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অভ্যেস বদলান, কড়া হুঁশিয়ারি মোদীর

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক: যে সব বিজেপি সাংসদদের নিয়মিত সংসদে আসার অভ্যাস নেই তাদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী মোদী তাঁদের জানিয়ে দিয়েছেন, ওই বদ অভ্যাস থাকলে ২০১৯ এর লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না।
বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী গত তিন বছর অমিত শাহের কাজের প্রসংশা করেন। বৃহস্পতিবার ওই বৈঠকে তিনি বলেন, দলের কর্মীদের কঠিন পরিশ্রম করার অভ্যাস ফিরিয়ে এনেছেন আমিত শাহ। দল, ব্যক্তির থেকে অনেক ওপরে। দলের সাংসদদের অধিবেশনে এসে তাদের দায়িত্ব পালন করতেই হবে। এক্ষেত্রে কোনও হুইপ দেওয়ার প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রী এদিন বলেন, আপনি-আমি কে? দলই শেষ কথা। আপনারা ‌যা ইচ্ছে করতে পারেন। কিন্তু আমি আমাদের ২০১৯ সালের নির্বাচনের সময় দেখব।

উল্লেখ্য, অমিত শাহ রাজ্য সভায় নির্বাচিত হওয়ার পর গতকালই ছিল বিজেপির সংসদীয় কমিটির প্রথম বৈঠক। আগামী ১৫-৩০ অগাস্ট প‌র্যন্ত চলবে বিজেপির সংকল্প ‌যাত্রা। ওই কর্মসূচি সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..