× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ফ্রেন্ডস্ সোসাইটি আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি ২০১৭ইং এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে ফ্রেন্ডস্ সোসাইটি আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি ২০১৭ইং পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ ২৭ শে জুলাই বৃহস্পতিবার টিলাগাঁও হাজী তাহির আলী কমিউনিটি সেন্টারে অনুষ্টিত উক্ত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী মোঃ আবু তাহের অ্যাডভোকেট। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই, আমাদের কোমল মতি শিক্ষার্থীদের শাস্তিযুক্ত পরিবেশে শিক্ষা প্রদান না করে আন্তরিক পরিবেশে সার্বজনীন শিক্ষা প্রদান করার জন্য আহ্ব¦ান জানান তিনি। এছাড়া বর্তমান সামাজিক অবক্ষয় রোধে সকল সন্তানদের প্রতি সুনজর রাখার জন্য অবিভাবকদের প্রতি পরামর্শ দেন অতিথি। সংঘঠনের সভাপতি সৈয়দ সালমান আহমদ এর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সহ: সাধারণ সম্পাদক অ্যাড: বিষ্ণুপদ ধর, সিলেট বিভাগীয় উন্নয়ন পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক লুৎফুর হক লাভলু, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মছব্বির আলী, সমাজ কর্মী বিভাস ভট্টাচার্য্য, যুব সংঘঠক আতিকুর রহমান, ইসলাম উদ্দিন প্রমূখ। এছাড়া এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অবিভাবক বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে মেধাবৃত্তি প্রাপ্ত ১০ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট, সনদপত্র, ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..