× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত কোনো উপকারভোগী যেন বাদ না পড়েন, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন ঋণ সুবিধা চালুর কথাও জানান তিনি।

‎শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, রংপুর বিভাগের উন্নয়ন বরাদ্দ বাড়ানো হবে এবং অন্যান্য বিভাগের মতো রংপুরও তার প্রাপ্য বরাদ্দ, এমনকি বকেয়াসহ পাবে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেছে, আর বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না।

এ সময় সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

‎দিনব্যাপী সফরে মন্ত্রী সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।


এ ক্যটাগরির আরো খবর..