× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

পিআইডি

ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -- অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচি আগামীকাল ঢাকায় বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠ (কড়াইল বস্তি সংলগ্ন)-এ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। তাই প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছেন।

মন্ত্রী আরো বলেন, প্রথমে আমাদের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেক দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাস্তবায়িত ভাতা কার্যক্রমের ক্ষেত্রে ডেলিভারিতে দুর্নীতি হয়ে থাকে। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে রাজনীতিকরণের সুযোগ নেই এবং কোনো দুর্নীতির সুযোগ নেই। এ কার্যক্রম সরকার স্বচ্ছতার ও দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী একটি সুযোগ সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে এ প্রকল্প হাতে নিয়েছেন। আমরা যদি আমাদের দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার  কথা চিন্তা করি তাহলে প্রধানমন্ত্রীর এ কার্যক্রম সফল করার জন্য সকলে মিলে সহযোগিতা করবো।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..