× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ডেস্ক

৪২ বছর বয়সে না ফেরার দেশে কাঁটা লাগা’ গার্ল শেফালি জারিওয়ালা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
শেফালি জারিওয়ালা

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা। হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা।

শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজের খবরে বলা হয়েছে, শেফালি অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান শেফালির মৃত্যুর খবর। পরে তার মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘‘হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন। হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন।’’

চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাক করেছেন শেফালি তবে এও জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

শেফালি ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি।

শেফালিকে বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমাতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।তবে এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

শেফালি এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মৃগীরোগে ভুগছিলেন। এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

শেফালি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই-উতরাই পেরিয়েছেন। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে।

২০১৪ সালে শেফালি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ। মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী-অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা।


এ ক্যটাগরির আরো খবর..