আঃজলি, শার্শা যশোর সংবাদদাতাঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় থেকে ১৮ বোতল ফেন্সিডিলসহ আসিফ হোসেন (২২)নামে এক যুবককে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার সকালে বাগআঁচড়ার সাতমাইল টু গোগা সড়কের বসতপুর তিন রাস্তার মোড় হতে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক আসিফ হোসেন শার্শার উলাশি শেখ পাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন যুবক ফেন্সিডিল নিয়ে বসতপুর তিন রাস্তার মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে এস আই আনোয়ারুল আজিম, এ এস আই আকবর হোসেন ও এ এস আই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে বসতপুর তিন রাস্তার মোড় থেকে আসিফকে আটক করে। পরে তার হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করে জানান আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।



