× Banner
সর্বশেষ
আড়পাড়া ইউনিয়ন বিএনপি অফিসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল সফর শেষে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ ফাল্গুন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’ ২০২২ উদযাপন

ACP
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
নারী দিবস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ মার্চ “টেকসই আগামীর জন‍্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ‍্য” এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) আর্থসামাজিক প্রতিষ্ঠানটি। উপজেলা উইমেন ইনিসিয়েটিভ ফর কমিউনিটি ডিভেলপমেন্ট প্রকল্পের নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করে। জাতিসংঘ ঘোষিত এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এ বছর একশনএইড বাংলাদেশ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন ” জলবায়ু ন্যায্যতায় অপ্রতিরোধ্য নারীরা”
একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নারীন নির্যাতন প্রতিরোধ ফোরাম ও ইউথ হাব ফুলবাড়ী কমিটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে দিবসটি পালন করেছেন।

নারীর নির্যাতন প্রতিরোধ ফোরাম সেক্রেটারী রেজওয়ানা হাবিবার সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন যুব সদস্য মালেকা বানু, ইউএসএস এর চাইল্ড স্পন্সরশীপ অফিসার বিমল মন্ডল,সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), রিফ্লেক্ট ট্রেইনার আব্দুর রউফ, উইমেন ইনিসিয়েটিভ ফর কমিউনিটি ডিভেলপমেন্ট (ডাব্লু ফর সিডি) প্রকল্পে সমন্বয়কারী নির্মল রায়।

কর্মসূচীর মধ্যে ছিল সরকার ১১ ইউএসএস প্রকল্প অফিস খাদ্য গুদাম মোড় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রকল্প আফিসে এসে র‌্যালী শেষ করেন। বিকার ৩ টায় অভিনয়ের মাধ্যমে জলবায়ুর প্রভাব মোকাবেলায় যুব সংগঠনের সদস্যরা সবুজ বাংলা কিন্ডার গাডেন স্কুল মাঠে জলবায়ু ন্যায়্যতায় ও এর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি মুলক ইন্টার একটিভ থিয়েটার প্রদর্শণ করেন, অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ শিক্ষক ও অভিবাকগণ উপস্থিত ছিলেন। সন্ধা ৬ টায় পুরষ্কার বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..