× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে সিরাজুল ইসলামের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
ফুলবাড়ীতে সিরাজুল ইসলামের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশ্বাসী রেফারি ও সাংস্কৃতিবান মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিক এর অকাল মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৬ মার্চ বিকাল সাড়ে ৫ টায় ফুলবাড়ী সদরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ধরলা তীরের কাশফুল সাহিত্য পাতার সভাপতি এবং উপজেলা সাহিত্য গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি চারণ কবি ও ছড়াকার আজিজুল হাকিম মন্ডল, ধরলা তীরের কাশফুল সাহিত্য পাতার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। শোক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, তানভীর হোসাইন রাজু, দৈনিক মাধুকর ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রতিকান্ত রায়, দৈনিক যায়যায় কাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক আরিফুল ইসলাম, পদ্মনাথ সরকার, রতন চন্দ্র, হেলাল উদ্দিন,জয়কান্ত রায়,a জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

শোক সভায় বক্তব্য কালে বক্তাগন উপজেলার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিকের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবি আজিজুল হাকিম মন্ডলের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..