× Banner
সর্বশেষ
স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

ফুলবাড়ীতে রংধনুকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম:  মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “রংধনুকাপ ফুটবল টুর্নামেন্ট /২০১৯” উদ্বোধন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতনের পৃষ্ঠপোষকতায় আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসা মাঠে শাহ বাজার চাষী ক্লাবের সৌজন্যে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার  সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন। বিশেষ অতিথি, জনাব আব্দুল লতিফ মিয়া,সদস্য ফুলবাড়ী উপজেলা পরিষদ,জনাব মহেন্দ্রনাথ মন্ডল সদস্য বড়ভিটা ইউপি,জনাব মজিবর রহমান প্রামানিক সদস্য বড়ভিটা ইউপি। সভাপতিত্ব করেন জনাব আব্দুল বারি (বীর মুক্তিযোদ্ধা)। খেলাটির খবর সংগ্রহের জন্য এস টি ভি বাংলা,৬৯টি ভি,মুক্ত জমিন পত্রিকার  প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।
ফাইনাল খেলায় ফুলবাড়ী আদর্শ ফুটবল দল ও গেটের বাজার শান্ত ক্লাব ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যদিয়ে জমজমাট লড়াইয়ের   উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি  শেষ পর্যন্ত আদর্শ  ফুটবল দল ২- ১ ব্যবধানে জয়লাভ করে।
খেলাটি উপভোগের জন্য বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক মাঠে উপস্হিত হয়। দৃষ্টিনন্দন খেলা দেখে দর্শকেরা উভয় দলের খেলোয়ার ওআয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..