× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন

ফুলবাড়ীতে কৃষকদের ঈদ আনন্দ: খেললেন হা ডু ডু

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

মোঃ মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী(কুড়িগ্রাম):  কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকেরা  ভাসছেন ঈদ আনন্দে।ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে তারা মেতে উঠেছেন গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও প্রিয়  হা ডু ডু খেলায়।
আজ বিকাল ৫ ঘটিকায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘের বাজারে এলাকাবাসীর স্বতঃফূর্ত উপস্হিতিতে অনুষ্ঠিত হয় প্রীতি হা ডু ডু খেলা।খেলায় অত্র অঞ্চলের বিবাহিত কৃষকেরা অংশ গ্রহন করেন।
খেলায় মেয়ে সন্তানের বাবা এবং ছেলে সন্তানের বাবা একে অন্যের মোকাবিলা করেন।খেলা টি পরিচালনা করেন জনাব জহুরুল হক।  চরম উত্তেজনাপূর্ন খেলায় ছেলের বাবারা ১-০ ব্যবধানে জয়লাভ করেন।খেলা চলাকালীন উপস্হিত ক্রিড়ামোদি দর্শকরা উভয় দলের খেলোয়ারদের তুমুল করতালি ও হইহুল্লোড় করে উৎসাহিত করেন।খেলাটি উপভোগের জন্য বিপুল সংখ্যক বৃদ্ধ মানু্ষ মাঠে এসে উপস্হিত হন। কৃষকদের অংশগ্রহনে অনু্ষ্ঠিত হা ডু ডু খেলাটি ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আগামীদিনে কৃষকদের অংশগ্রহনে হাডুডু, নৌকাবাইচ সহ সব ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হবে বলে স্হানীয় লোকজন আশাবাদ ব্যক্ত করেন।এসময় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্হিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..