× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক রিপোর্টার

ফিলিপাইনে লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
লাইভ অনুষ্ঠানে উপস্থাপক

ফিলিপাইনে সরাসরি সম্প্রচার চলাকালে জুয়ান জুমালোন নামের এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই উপস্থাপক ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠান পরিচালনা করছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে ঢুকে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তার স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যার আগে সন্দেহভাজন ব্যক্তি জনি রেডিও বুথে প্রবেশ করার অনুমতি চায় এই বলে যে, তিনি একটি জরুরি বিষয় ঘোষণা করতে চান। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা এরই মধ্যে জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি পুলিশকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে অতিদ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জুয়ান জুমালানকে হত্যার ঘটনাটি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ তাকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বাসাটি মূলত রেডিও স্টেশন হিসেবে ব্যবহার করা হতো।


এ ক্যটাগরির আরো খবর..