× Banner
সর্বশেষ
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী

ফিলিপাইন বাংলাদেশ থেকে ঔষধ ক্রয় করতে আগ্রহী – বাণিজ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ফিলিপাইন বাংলাদেশ থেকে ঔষধ ক্রয় করতে আগ্রহী। এ মুহুর্তে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঔষধ রপ্তানি হলেও এ ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইকনোমিক জোনে ফিলিপাইন বিনিয়োগ করবে।

মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় ফিলিপাইনের রাষ্ট্রদূত ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড় এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদেরকে এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানানো হলে রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহের কথা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।

বাণিজ্যসচিব মোঃ মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..