ফিরেছিল জনতার নেতা
সুনীল কুমার বাড়ৈ, সভাপতি-আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ
তাং ১০/০১/২২
উন্মুখ জনতা, কোটি জনতা,
কখন ফিরবে জনতার নেতা
,বিজয়ী বীরের বেশে ,
মৃত্যুর গুহা থেকে, নয়মাস বিশ দিন পরে
তারই মাতৃ ভূমে,
যেখানে উড়ছে লাল সবুজের পতাকা
মুক্ত ভূমে পুরাতন মানচিত্রে,নূতন নামে
পদ্মা মেঘনা যমুনার বাংলা দেশে।
তারিখ টি দশ জানুয়ারী উনিশ ’শ বাহাত্তর,
দিনটি সোমবার।
রমনা থেকে তেজগাঁ,
রাস্তার দু’ পাশে তিল ধারনের
ঠাই নেই জনতার ভিরে।
যদিও রাস্তার দু’পাশ সাঁজান হয় নাই
এ কালের মতো,
জনতার হাতে ছিল না এ কালের প্লাকার্ড,
ছিল হৃদয় নিঙারো অকৃতিম ভালবাসা,
ছিল আবেগ, ছিল বিশুদ্ধ অশ্রুরাশি।
জনতার মুখে ছিল অকৃতিম স্লোগান,
হৃদয়ের গহীন থেকে উঠে আসা স্লোগান।
জনতার মিছিলে ছিল
শ্রমিক কৃষক যুদ্ধাহত মুক্তি যোদ্ধা,
বিধবা, বিপত্নীক, পিতা হারা সন্তান,
ভাই হারা বোন
সন্তান হারা মা, ধর্ষিতা, উন্মাদ, গৃহীনি,
কিশোর কিশোরী, রিক্সাচালক, রাজনীতিবিদ,
শিক্ষক, ডাক্তার, ছিল বাংলা মায়ের দামাল ছেলে সেই মুক্তিযোদ্ধারা।
কেবল আসেনি জনতার নেতার সহধর্মিণী,
যে আগলে রেখেছিল বিজয়ী নেতার
স্মৃতি ঘেরা বত্রিশ নম্বরের সেই বাড়ীটি ।
শুন্য হৃদয়ে যে কেঁদেছিল ন’মাস বিশ দিন
আজানা আশংকায়, আর দু’ হাত তুলে খোদার
আরশ ভিজিয়ে ছিল পবিত্র চোখের জলে।
আজ বেতার যন্ত্রটি কানে রেখে শুনছিল
নেতার আগমনী বার্তা
আর কেঁদেছিল নিরবধি।
দুপুর একটা একচল্লিশ,
কমেট জেটের চাকায় ঠিকানা পেল তেঁজগাঁয়ের রানওয়ে।
নেরেচেরে বসলো উৎসুক জনতা,
অবশেষে চিরচেনা পোষাকে
আবেগী বিজয়ী জনতার নেতা কমেটের
সিঁড়ি মারিয়ে পা রাখলো
সদ্যস্বাধীন বারুদ আর পোড়া লাশের গন্ধ ভরা তারই জন্ম ভূমি বাংলায়।
তোমার নেতা আমার নেতা- শেখ মুজিব শেখ মুজিব
তোমার আমার ঠিকানা -পদ্মা মেঘনা যমুনা
আর জনতার নেতার দেয়া জয় বাংলা স্লোগানে কাঁপলো ঢাকার রাজ পথ,
স্লোগানের তীব্রতায় কাঁপল হাজারো মাইল দুরে সেই দুর্বৃত্ত পাকিজান্তার আরশ,
যাদের নৃশংস হত্যা যজ্ঞে বলি ত্রিশ লক্ষ বাঙালী,যাদের যৌন লালসায় সতীত্ব হারল দু লক্ষ মা বোন যাদের রোশানলে বাঙলা হয়েছে শশ্মান ভূমি।
জনতার উষ্ণ ভালবাসায় সিক্ত হল জনতার নেতা।
বত্রিশ নম্বরের পাশ ঘেষে চলে গেল তারই তীর্থ ভূমে
যেখানে শুনিয়ে ছিল তার অমর কবিতা বজ্র কন্ঠ
মার্চের পরন্ত বিকেলে জনতার সমূদ্রে
এবারশুনাতে তার শ্রেষ্ঠ আবেগী কবিতা খানি
অপেক্ষ মান বিজয়ী বাঙালীর মাঝে ।
আবেগী কবিতায় কাঁদল বিজয়ী জনতার নেতা,
কাঁদলো জনতা অঝোরে।
রমনার পবিত্র মাটি আরো পবিত্র হল
বীর বাঙালীর আনন্দঅশ্রুতে।
স্বাধীনতার স্বপ্ন নয়,
এবারে কবি শোনাল তার নুতন স্বপ্নের কবিতা,
শ্মশান ভূমিকে পূন্য ভূমি করার স্বপ্ন,
মরুদ্যানে ফুল ফুটানোর স্বপ্ন ;
আর বীর বাঙালীর বীরত্ব গাঁথা
বিশ্বব্যাপী প্রচারের স্বপ্ন।
আর বঙ্গ মাতা
বেতার যন্ত্রটি বুকে আগলে রেখে শুনলেন
বিজয়ী বীরের আবেগী কবিতা,
শুনলেন কারাগারের অত্যাচারের কথা,
বাঙলার মাটিকে ভালবাসার কথা,
ত্রিশলক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা আর
দু লক্ষ ইজ্জত হারা বীরাঙ্গনা দের কথা, আর
বীরমুক্তিযোদ্দাদের সাহসের কথা,
আর ধ্বংসস্তুুপে ইমারত গড়ার স্বপ্নের কথা,
কাঁদলেন, আনন্দ অশ্রুতে ভাসালেন
ইতিহাসের স্বাক্ষী জনতার নেতার বত্রিশ নম্বরের সেই ভালবাসার ঠিকানা ।
এ ক্যটাগরির আরো খবর..