× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর

নিয়ন্তা সংস্থা ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর। ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাবটিকে ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। তবে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে সৌদি প্রো লিগের ক্লাবটির।

আল নাসরের ওপর এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে, এবং মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ক্লাবটি ফিফার শাস্তির মুখোমুখি হয়েছিল খেলোয়াড়ের ট্রান্সফারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি পুরোনো আর্থিক ঝামেলায় জড়িয়ে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় আল নাসরকে শাস্তি দেওয়া হয়েছিল। আল নাস্‌রের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় আল নাস্‌রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্‌রে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিফার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দলে খেলোয়াড় ভেড়াতে আর কোনো বাধা থাকল না রোনালদোর ক্লাবের।

২০২৫–২৬ মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আগামীকাল রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসি-র মুখোমুখি হবে আল নাসর। তবে এই ম্যাচে খেলবনে না পর্তুগিজ মহাতারকা রোনালদো। আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে দেখা যেতে পারে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীকে।

চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্‌র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা। লিগে এখন পর্যন্ত ১০ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন রোনালদো। ‘সিআর সেভেন’ থেকে এক গোল বেশি করেছেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ হোয়াও ফেলিক্স।


এ ক্যটাগরির আরো খবর..