× Banner
সর্বশেষ
মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

নিউ ইইয়ারের ফানুসে চিড়িয়াখানায় আগুন, মর্মান্তিক মৃত্যু ৩০টির বেশি জন্তুর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ নতুন বছর উদযাপনের জন্য উড়ানো ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আচমকা আগুন লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনায় বানরদের খাঁচায় কোনও প্রাণী বেঁচে নেই।  জার্মানে আগুন

পুলিশ সুত্রে খবর, চাইনিজ ফানুস ছিল বলেই ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে।  নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।

এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টির ও বেশি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।


এ ক্যটাগরির আরো খবর..