× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ১ জন আটক 

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ১ জন আটক 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের মধুখালীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিপন সরদার(৩০) নামে একজনকে আটক করেছে র্যাব-৮।

রবিবার দুপুরে মধুখালী টু নওয়াপাড়া গামী সড়কের উপর আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পাশে আমডাঙ্গা টু চর শ্রীরামকান্দি গামী রাস্তার মোড় হতে তাকে আটক করে।
ফরিদপুর র্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে রবিবার (১৬ জানুয়ারী) দুপুর পৌনে ২ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী টু নওয়াপাড়া গামী সড়কের উপর আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পাশে আমডাঙ্গা টু চর শ্রীরামকান্দি গামী রাস্তার মোড় হতে মোঃ সিপন সরদার(৩০), পিতা-মোঃ নান্নু সরদার, সাং-পূর্ব চর বাঘাট, থানা-মধুখালী, জেলা- ফরিদপুরকে আটক করেন।
এ সময় তার হেফাজত হতে ১৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২২ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..