× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফরিদপুর ব্যুরো

ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা-চর ছাগলদী সড়কের পরিত্যাক্ত ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।
নগরকান্দা বাজারের ব্যবসায়ী নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়ীতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যাক্ত ইটের ভাটার সামনে পৌছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে আজ  রোববার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..