× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফরিদপুরের তেতুলীয়ায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
ফরিদপুরের তেতুলীয়ায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী কেবলাজান হুজুরের উত্তসুরী, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা জাকের পার্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাতে কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে মরহুম আব্দুল মান্নান মোল্যার বাড়িতে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে আজিমুশ্বান ইসলামী জলসায় ওয়াজ করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা রইছ উদ্দিন মনির, মাওলানা আমান উল্লাহ আমানসহ অন্যান্য ওলামায়ে-কেরামগণ।
এ সময় আশেকান, জাকেরান সহ হাজারো ধর্মপ্রান মোমিন মুসলমান ও জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল শেষে মুসলিম উম্মাহের জন্য মোনাজাত করা হয়


এ ক্যটাগরির আরো খবর..