× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা এবার আশার আলো দেখছেন পাটকাঠিতে। গেল কয়েক বছর ধরে সোনালি আঁশের যথাযথ দাম না পাওয়ায় হতাশ ছিলেন তারা। তবে এবার আঁশের দাম কম হলেও পাটকাঠির মূল্য বেড়ে যাওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

বাংলাদেশে সোনালি আঁশের জন্য খ্যাত ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পাট আবাদ হয় সালথার ৮টি ইউনিয়নে। স্থানীয় কৃষকরা জানান, আগে পাটকাঠির ব্যবহার ছিল সীমিত- রান্নার জ্বালানি, ঘরের বেড়া বা পানের বরজ তৈরিতে। কিন্তু বর্তমানে এর বহুমুখী ব্যবহার তৈরি করেছে নতুন সম্ভাবনা।

পাটকাঠি এখন শুধু গ্রামীণ জ্বালানি নয়। কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশ, মোবাইল ব্যাটারি, প্রসাধনী, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁতের ওষুধ থেকে শুরু করে কৃষি সার তৈরির কাঁচামাল হিসেবেও এর ব্যবহার বাড়ছে। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

সালথার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ির সামনে, রাস্তার ধারে, মাঠে – সর্বত্র পাটকাঠি শুকানো ও সংরক্ষণের কাজ চলছে। বর্তমানে ১০০ আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। এক হেক্টর জমির পাট থেকে গড়ে প্রায় ১৫ হাজার টাকার পাটকাঠি পাওয়া যাচ্ছে।

পাটচাষি ফারুক মোল্যা বলেন, “পাট বিক্রি করে খুব বেশি লাভ হয়নি। তবে পাটকাঠির দাম আগের চেয়ে অনেক বেশি। কাঠির আয় দিয়ে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো।”

স্থানীয় ব্যবসায়ী সামাদ মাতুব্বর জানান, “পাটকাঠি এখন আমাদের আশার আলো। বড় কোম্পানির এজেন্টরা এসে গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি কাঠি কিনে নিচ্ছেন।”

সাতক্ষীরার ব্যবসায়ী মোস্তফা শেখ বলেন, “আগে সালথা থেকে কম দামে পাটকাঠি কিনতাম। কিন্তু এখন ফরিদপুরেই বহু কার্বন ফ্যাক্টরি গড়ে ওঠায় চাহিদা মেটানোই কঠিন হয়ে পড়েছে। দামও অনেক বেড়েছে।”

সালথা উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এ থেকে উৎপাদিত পাটকাঠির বাজারমূল্য অন্তত শত কোটি টাকার বেশি হবে বলে আশা করা হচ্ছে। কৃষি কর্মকর্তাদের মতে, এ মূল্যবৃদ্ধি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে।


এ ক্যটাগরির আরো খবর..