× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে প্রেমের কারনে কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
ফরিদপুরে প্রেমের কারনে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমঘটিত ব্যাপারে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ওই ছাত্রীর নাম সামান্তা ইসলাম জ্যোতি (১৭)। সে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে বেড়াতে যান।

এ সময় বাড়িতে ছিল তার কলেজ পড়ুয়া মেয়ে সামান্তা ইসলাম এবং এসএসসি পরীক্ষার্থী ছেলে সিয়াম। বিকেল চারটার দিকে সামান্তা নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। প্রেমঘটিত ব্যাপারে এই আত্মহত্যা বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। পারিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..