× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
চাচাতো ভাই-বোনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ।মৃতরা হলো-আবু বক্কর (৫)  ও নাহিদা আক্তার (৪)।

মৃত আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর শেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা দুজন। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কোথাও তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে খোঁজা শুরু করেন। একপর্যায় পুকুরের ভেতর থেকে তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন আরও জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন।

একমাত্র ছেলে আবু বক্করকে হারিয়ে তার পরিবার পাগলের মতো প্রায়। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..