× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
বাসের মুখোমুখি সংঘর্ষে

ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  ১০ জনের বেশী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,  ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।তবে এখনও নিহতের কোন খবর পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ওসি মো.আমিনুর রহমান জানান,খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এবং আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।এসময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সহযোগিতা করে।


এ ক্যটাগরির আরো খবর..