× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ফরিদপুরে জমিদার রাজেন্দ্র বাবুর বাড়ি সংরক্ষণের দাবীতে বিশাল মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Faridpur-human-chain.jpg

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার সদরপুরের ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবীতে জেলার ৩৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী একসাথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২ টায় প্রথমধাপে জমিদার বাড়ির সামনে ও দুপুর ২ টায় দ্বিতীয় ধাপে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাজার হাজার এলাকাবাসী ও সমাজ উন্নয়ন মূলক সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।এ সময় বক্তারা বাইশরশি জমিদার বাড়িটিকে সংস্কার ও সংরক্ষন করে বাড়িটি প্রত্নতাত্তিক,ইতিহাস ও গবেষনার কেন্দ্র হিসেবে ঘোষণা এবং সরকারি সম্পদ হিসেবে ঘোষনা করার দাবী জানান।

এ সময় সংগঠনগুলো মানববন্ধন থেকে গণস্বাক্ষর নিয়ে জমিদার বাড়িটি রক্ষার দাবীতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়িটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিভিন্ন ক্ষমতাশালীরা এই বাড়ির বিভিন্ন সম্পদ নিয়ে যাচ্ছে।বাড়িটি ভেঙ্গে ফেলার পায়তারা চলছে। যদি এটি সুষ্ঠভাবে সংস্কার ও সংরক্ষন না করা হয় তাহলে এটি বিলুপ্ত হয়ে যাবে।তাই এই বাড়িটি সংরক্ষন জরুরী।

উল্লেখ্য বাইশরশি জমিদার বাড়িটি ফরিদপুরের জমিদার,সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজ সংস্কারক রাজেন্দ্র চরন মজুমদার এর স্মৃতি বিজরিত বাড়ি ।তার বংশধর শেষ জমিদার বাবু শুকুমার রায় চৌধুরী ১৯৭১ সালে আত্মহত্যা করার পর জমিদার বাড়ির লোকজন চলে যায়। এরপর থেকে বাড়িটি শূণ্য পরে আছে।

বাইশরশি জমিদার বাড়িটি একটা ঐতিহাসিক স্থাপনা এটাকে সংস্কার করা হলে ফরিদপুর বাসী ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে।এছাড়াও সোমবার রাতে জমিদার বাড়িতে অবস্থান ও মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..