× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

আবু নাসের, ফরিদপুর ব্যুরো:

ফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
মাদক

  ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গাঁজাসহ রিপন মোল্যা (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার কোতয়ালী থানার কাচনাইল গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত রিপন, ওই গ্রামের মৃত জালাল মোল্যার ছেলে।
ফরিদপুর র‌্যাব-৮ জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচনাইল গ্রাম এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রিপন মোল্লাকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১ কেজি ১২০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..