× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ফরিদপুরে গলার মধ্যে কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Foridpur-3.jpg

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলায় গলার মধ্যে জীবিত কৈ মাছ আটকে শেখ মনির হোসেন ওরফে মন্টু (১৯)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মনিরের ভাই মিজানুর রহমান শেখ জানান, গতকাল শনিবার দুপুরে ঘাড়ীয়ার বিলে আমাদের এক আত্মিয়ের পুকুরে মাছ ধরতে যাই আমরা। মনির একটি কই মাছ ধরে সেটি পাত্রে না রেখে দুষ্টুমির ছলে মুখের মধ্যে ঢুকিয়ে দাত দিয়ে আটকে রাখার চেষ্টা করে। মুখে ঢোকানের পরপরই মাছটি গলার ভিতরে চলে যায়। এসময় মন্টু অজ্ঞান হয়ে পরে যায়।

তিনি আরো বলেন, উপস্থিত লোকজনের সামনে অনেকটা সাহস দেখানোর জন্যই এমনটি করে সে। আমরা তাঁকে নিষেধ করেছি। অজ্ঞান অবস্থায় মন্টুকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. শফিকুর রহমান জানান, মনিরের গলা ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। অস্ত্রোপচার করে তাঁর গলা হতে মাছটি বের করা হয়। কিন্তু তাঁর চেতনা আর ফিরেনি। রবিবার সকালে দু’বার বমি করে মৃত্যুর মখে ঢলে পড়ে মন্টু।

এদিকে মনির ওরফে মন্টুর এই অকাল ও অস্বাভিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..