× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নিউজ ডেস্ক

ফরিদপুরে ইয়াবাসহ একজন আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
ফরিদপুরে ইয়াবাসহ একজন আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ সরন শেখ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট ১নং সড়ক সংলগ্ন জনৈক ওহিদুজ্জামানের বাড়ীর সামনে থেকে তাকে আটক করে। সরন, ওই এলাকার মোঃ শামসুল শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার দিবাগত গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ ১নং সড়ক সংলগ্ন জনৈক ওহিদুজ্জামানের বাড়ীর সামনে হতে মোঃ সরণ শেখ(২২), পিতা-মোঃ শামসুল শেখ, সাং-গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৫০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ২টি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..