× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ফণীর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি,উপকূলীয় এলাকার নিম্মাঞ্চল প্লাবিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

ভোলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘ফর্ণী’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে ভোলার চরফ্যাশনের উপকূলীয় এলাকা চরপাতিলা ও ঢালচরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট পানি উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩ মে) বলে ১০টার পর থেকে এসব এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্যে নিশ্চিত করা হয়।

ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, ফর্ণী প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে পুরো এলাকা প্লাবিত হয়েছে। বেশিরভাগ বিস্তীর্ণ জনপদ দেড় থেকে দুই ফুট পানির নিচে রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় কখনও কখনও বৃষ্টিপাত ও বাতাস হচ্ছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিন বলেন, ঘূর্ণিঝড় ফর্ণীর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর প্লাবিত হয়েছে। আমরা লোকজনদের আশ্রয়কেন্দ্রে যেতে বলছি। পাশাপাশি নৌ-পথে অনেক মানুষকে মূল ভূখ-ে আশ্রয় নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।

বন বিভাগের বিট অফিসার সাইপুল ইসলাম জানান, জোয়ারের পানি বৃদ্ধিতে চকুকরী-মুকরী বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে সকাল থেকে ভোলায় কয়েকদফা বৃষ্টিপাত হয়েছে। বেলা ২টায় পর্যন্ত একই সঙ্গে কখনও কালো মেঘ কখনও বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে। এ রির্পোট লেখা রাত ৮টা পযর্ন্ত একই অবস্থা বিরাজ করছে। এতে ভোলার উপকূলীয় এলাকাজুড়ে আতঙ্ক ছাড়িয়ে পরছে।


এ ক্যটাগরির আরো খবর..